> For the complete documentation index, see [llms.txt](https://raqueeb.gitbook.io/scikit-learn/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://raqueeb.gitbook.io/scikit-learn/master.md).

# মেশিন লার্নিং

## শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং : হাতেকলমে সাইকিট-লার্ন

![শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং : হাতেকলমে সাইকিট-লার্ন](/files/-Lja7uEyXqyqB4CHf8Dn)

পাওয়া যাবে <https://www.rokomari.com/book/187277/>

> It’s none of their business that you have to learn to write. Let them think you were born that way.
>
> \--  Ernest Hemingway

লিখছি প্রতিদিন। অনেকটাই শেষ হয়ে আসছে প্রায়। ২০১৯ সালের বইমেলায় আসবে দ্বিতীয় ভাগে। বইয়ের ভুলগুলো অনুগ্রহ করে জানাবেন <http://m.me/raqueeb> ফেসবুক মেসেঞ্জারে।&#x20;

আগের বই

![দ্বিতীয় সংস্করণ (ম্যাজেন্টা রঙ)](/files/-LX4iAd-IZphretoHwa5)

### হাতেকলমে মেশিন লার্নিং&#xD;

**পরিচিতি ও প্রজেক্ট টাইটানিক**

[অনলাইন](https://raqueeb.gitbooks.io/mlbook-titanic/) এবং [রকমারি](https://rokomari.com/book/174186)

এবং&#x20;

### হাতেকলমে ডীপ লার্নিং

**হাতের লেখা চিনতে প্রজেক্ট**

[অনলাইন](https://raqueeb.gitbooks.io/deep-learning/)

### দর্শন এবং বই লেখার পেছনের ডাটা

এই বই লিখতে নিচের ডাটাগুলোকে বিবেচনায় নেয়া হয়েছে।&#x20;

{% hint style="info" %}
১. সবাইকে একটা বই কোন রকমে ৫৫ পাতা পর্যন্ত পড়াতে পারলে আমার কাজ হাসিল। জানা কথা, যারা অনেকদূর যাবেন তারা আরো বেশি পড়বেন।&#x20;

২. বইয়ের দাম ১৫০ টাকা হলে কিনতে আগ্রহী হতে পারেন বেশিরভাগ পাঠক। মানে, বেল কার্ভ ১৫০ +/- ২৫। ডিসকাউন্ট সহ। কাট-অফ লাইন ১৭৫ টাকা। এর বেশি হলে 'মোবিডিক' লিখতে হবে।&#x20;

৩. একটা বই থেকে পাঠক মাত্র ২টা দর্শন মানে পেছনের ফিলোসফি নিতে পারলে সেটার দাম উঠে যায়। মাত্র দুটো দর্শন। আমাদের থাকবে পাঁচ। আমি প্রচুর 'হিন্টস' দেবো এর মাঝে। &#x20;

৪. বইটা ধার দেবার মতো করে তৈরি করতে হবে। হার্ড কাভার নয়। পেপারব্যাক। খাতার মতো হলে আরো ভালো হতো। কাভার ডিজাইন ক্রাউডসোর্স মডেলে চাইছি।&#x20;

৫. এক বসাতে ২০-৩০ পৃষ্ঠা পড়ে পৃথিবীর মানুষ। আমাদের দেশে সেটা অনেক অনেক কম। ছবি আর প্রচুর পয়েন্টার দিতে হবে পাতায় পাতায়। চেষ্টা থাকবে এক বসাতে ৫ পাতা।

৬. আমার ২৮ বছরের কোর-স্কিল হচ্ছে "প্রজেক্ট ডেলিভারি"। রেইন অর শাইন। সেনাবাহিনী শিখিয়েছে আমাকে। অনেকটা সময় ধরে। প্রজেক্ট হিসেবেই শুরু করেছি বইগুলো।

....
{% endhint %}
